নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ঢাকা বিভাগ ~ মুকসুদপুর ~ গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

ছবি: নজরবিডি ডট কম

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সদর বাজারে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসিক কবির।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় তিনি মুকসুদপুর সদর বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং আধুনিক কসাইখানা নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্টদের 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুকসুদপুর পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করতে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে যত্রতত্র পশু জবাই বন্ধ হবে এবং পরিবেশ দূষণ রোধের পাশাপাশি বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে।

ছবি: নজরবিডি ডট কম

পরিদর্শনকালে ইউএনও মুহাম্মদ আসিক কবির বাজারের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করেন। তিনি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দ্রুত ফুটপাত খালি করার নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, “সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা প্রয়োজন। বাজারের শৃঙ্খলা, সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সকল ব্যবসায়ীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সদানন্দ রায়, , উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান-উপজেলা বিএনপি সহ সভাপতি মোঃ মুন্নু মুন্সী , দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, উপজেলা ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান পান্নু, পৌর বিএনপির সহ-সভাপতিসহ রুস্তম মোল্লা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতে, স্বাস্থ্যসম্মত কসাইখানা নির্মাণ এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে মুকসুদপুর সদর বাজারের পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব হয়ে উঠবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত