নজর বিডি

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই মামলা খারিজের আদেশ দেন।

এর আগে, আজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার এই আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। তবে দুপুরে আদালতের প্রাথমিক শুনানিতেই আরজিটি টেকসই না হওয়ায় তা খারিজ হয়ে যায়।

১. ড. মুহাম্মদ ইউনূস (সাবেক প্রধান উপদেষ্টা) ২. নুরজাহান বেগম (সাবেক স্বাস্থ্য উপদেষ্টা) ৩. সাইদুর রহমান (সাবেক স্বাস্থ্য সচিব) ৪. ডা. সায়েদুর রহমান (ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী) ৫. ডা. আবু জাফর (সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক)

মামলার আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা সংকট ও সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার কারণে দেশজুড়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

মামলার বাদী শেখ মজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন,

"অন্তর্বর্তী সরকারের কাজের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার অজুহাতে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এই রোগ সারাদেশে মহামারি আকারে ছড়িয়ে যায়। এ ঘটনায় যারা দোষী, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি; যাতে ভবিষ্যতে কোনো সরকার কোমলমতি শিশুদের জীবন নিয়ে এমন অবহেলা করতে না পারে।"

মামলার আবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের রিপোর্টের সূত্র উল্লেখ করা হয়। গত ২০ মে দেশের হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছিলেন, বাংলাদেশে টিকা সংকটের বিষয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ এবং এ বিষয়ে ৫টি জরুরি চিঠিও পাঠানো হয়েছিল। তবে সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ ড. মুহাম্মদ ইউনূস, সিএমএম আদালত, মামলা খারিজ, অন্তর্বর্তী সরকার, নুরজাহান বেগম, হামের টিকা সংকট, শিশু মৃত্যু, শেখ মজিবুর রহমান ইকবাল, ইউনিসেফ Dr Muhammad Yunus, Case Dismissed, CMM Court Dhaka, Interim Government Bangladesh, Nurjahan Begum, Measles Vaccine Crisis, Child Mortality, UNICEF Warning

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই মামলা খারিজের আদেশ দেন।

এর আগে, আজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার এই আবেদনটি করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। তবে দুপুরে আদালতের প্রাথমিক শুনানিতেই আরজিটি টেকসই না হওয়ায় তা খারিজ হয়ে যায়।

১. ড. মুহাম্মদ ইউনূস (সাবেক প্রধান উপদেষ্টা) ২. নুরজাহান বেগম (সাবেক স্বাস্থ্য উপদেষ্টা) ৩. সাইদুর রহমান (সাবেক স্বাস্থ্য সচিব) ৪. ডা. সায়েদুর রহমান (ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী) ৫. ডা. আবু জাফর (সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক)

মামলার আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা সংকট ও সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার কারণে দেশজুড়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

মামলার বাদী শেখ মজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন,

"অন্তর্বর্তী সরকারের কাজের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার অজুহাতে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এই রোগ সারাদেশে মহামারি আকারে ছড়িয়ে যায়। এ ঘটনায় যারা দোষী, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি; যাতে ভবিষ্যতে কোনো সরকার কোমলমতি শিশুদের জীবন নিয়ে এমন অবহেলা করতে না পারে।"

মামলার আবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের রিপোর্টের সূত্র উল্লেখ করা হয়। গত ২০ মে দেশের হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছিলেন, বাংলাদেশে টিকা সংকটের বিষয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ এবং এ বিষয়ে ৫টি জরুরি চিঠিও পাঠানো হয়েছিল। তবে সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত