নজর বিডি

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গৌরব আর ট্রফির লড়াই নয়। এর সঙ্গে যুক্ত থাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। আসন্ন আসরকে ঘিরে তাই আগ্রহের কেন্দ্রবিন্দুতে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিও। 

প্রশ্ন উঠছে, ৬.১ কেজি সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনের এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ৪৮ দল ও রেকর্ডসংখ্যক ম্যাচের এই আসরে থাকছে ইতিহাস গড়া প্রাইজমানিও।

এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। এই অর্থ শুধু শিরোপা জয়ীর জন্য নয়, টুর্নামেন্টের প্রতিটি ধাপের দলগুলোর জন্যই বরাদ্দ রয়েছে।

চ্যাম্পিয়ন দল সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার পাবে। ট্রফির সঙ্গে শিরোপাজয়ীরা ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকা। রানার্সআপ দল পাচ্ছে ৩৩ মিলিয়ন ডলার পুরস্কার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার, আর চতুর্থ দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

নকআউট পর্বে পৌঁছানো দলগুলোর জন্যও রয়েছে বড় অঙ্কের অর্থ। কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে ১৯ মিলিয়ন ডলার করে, আর রাউন্ড অব সিক্সটিনে উঠলেই মিলবে ১৫ মিলিয়ন ডলার। এমনকি রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও থাকছে ১১ মিলিয়ন ডলার করে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও কোনো দল খালি হাতে ফিরবে না। অংশগ্রহণকারী প্রতিটি দলই পাবে ৯ মিলিয়ন ডলার।

বিষয় : নজরবিডি সংবাদ বিশ্বকাপ প্রাইজমানি ২০২৬, ফুটবল বিশ্বকাপ ট্রফি, চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি, ফিফা বিশ্বকাপ ২০২৬, ফুটবল প্রাইজমানি ওয়ানবাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গৌরব আর ট্রফির লড়াই নয়। এর সঙ্গে যুক্ত থাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। আসন্ন আসরকে ঘিরে তাই আগ্রহের কেন্দ্রবিন্দুতে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিও। 

প্রশ্ন উঠছে, ৬.১ কেজি সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনের এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ৪৮ দল ও রেকর্ডসংখ্যক ম্যাচের এই আসরে থাকছে ইতিহাস গড়া প্রাইজমানিও।

এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। এই অর্থ শুধু শিরোপা জয়ীর জন্য নয়, টুর্নামেন্টের প্রতিটি ধাপের দলগুলোর জন্যই বরাদ্দ রয়েছে।

চ্যাম্পিয়ন দল সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার পাবে। ট্রফির সঙ্গে শিরোপাজয়ীরা ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকা। রানার্সআপ দল পাচ্ছে ৩৩ মিলিয়ন ডলার পুরস্কার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার, আর চতুর্থ দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

নকআউট পর্বে পৌঁছানো দলগুলোর জন্যও রয়েছে বড় অঙ্কের অর্থ। কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে ১৯ মিলিয়ন ডলার করে, আর রাউন্ড অব সিক্সটিনে উঠলেই মিলবে ১৫ মিলিয়ন ডলার। এমনকি রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও থাকছে ১১ মিলিয়ন ডলার করে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও কোনো দল খালি হাতে ফিরবে না। অংশগ্রহণকারী প্রতিটি দলই পাবে ৯ মিলিয়ন ডলার।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত