গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফুটবলপ্রেমীদের আবেগ ও ভালোবাসার এক ব্যতিক্রমী প্রকাশ দেখা গেছে। স্থানীয় উদ্যোগে উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারসংলগ্ন জান্নাত মোড়ের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে রাখা হয়েছে ‘ব্রাজিল মোড়’। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন এলাকায় ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি করেছে।
ব্রাজিল সমর্থকদের উদ্যোগে মোড়জুড়ে সাজানো হয়েছে সবুজ-হলুদের রঙে। সেখানে ব্রাজিলের ১৩টি ছোট পতাকার পাশাপাশি প্রায় ৫০ ফুট দীর্ঘ একটি বিশাল পতাকা টাঙানো হয়েছে। এছাড়া ব্রাজিল দলের বিভিন্ন তারকা ফুটবলারের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনে সেজেছে পুরো এলাকা।
স্থানীয়দের ভাষ্য, গ্রামের তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সমর্থকদের বিশ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ব্রাজিল বিশ্বসেরা হবে এবং বহু কাঙ্ক্ষিত ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করবে।
অন্যদিকে ব্রাজিল সমর্থকদের এই আয়োজনের পরপরই মাঠে নেমেছেন আর্জেন্টিনা ভক্তরাও। নিজেদের সমর্থনের শক্ত অবস্থান জানান দিতে তারা এলাকায় প্রায় ১ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন, যা স্থানীয়দের নজর কাড়ছে।
শুধু পতাকাই নয়, আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকাদের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। তাদের প্রত্যাশা, গত আসরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ঘিরে দুই দলের সমর্থকদের এই সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা কাশিয়ানীর ফুটবলপ্রেমী জনপদে উৎসবের আমেজ তৈরি করেছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিন দিন বাড়ছে ফুটবল উন্মাদনা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন