নজর বিডি
আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

কালিয়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

কালিয়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত
কালিয়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। 

শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠদানের মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম স¤প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, “শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।”

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।#

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নড়াইলের কালিয়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। 

শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠদানের মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম স¤প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, “শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।”

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত