নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকা বিভাগ > গোপালগঞ্জ

সরকারের ইশতেহার মানবসম্পদ উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে গোপালগঞ্জের ডিসির অঙ্গীকার

গোপালগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের “অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি”-র আওতায় ১৫ দিনব্যাপী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি জ্ঞান ছাড়া কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

ছবি: সংগৃহীত

আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণ শেষে অনগ্রসর জনগোষ্ঠীর প্রত্যেক অংশগ্রহণকারীকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এ আর্থিক সহায়তার মাধ্যমে তারা প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ এবং নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

পরে জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত

সভায় সভাপতিত্ব করেন মো. আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। 

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজন এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় এসডিজির বিভিন্ন লক্ষ্য অর্জনে জেলার চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, লিঙ্গ সমতা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সরকারের ইশতেহার মানবসম্পদ উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে গোপালগঞ্জের ডিসির অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত