২০২৪-২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে ঢাকা জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ফরিদা খানম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের এক প্রজ্ঞাপনে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদা খানমের নেতৃত্বে সরকারি যাকাত ব্যবস্থাপনায় অভূতপূর্ব স্বচ্ছতা ও গতিশীলতা আসে। যাকাত তহবিলকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে তার নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে ছিল, ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম। নিয়মিত সমন্বয় সভা। যাকাত দিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
এসব উদ্যোগের ফলে চট্টগ্রাম জেলায় যাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ ও সংগৃহীত অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে দেশের সকল জেলার তথ্য পর্যালোচনার পর তাকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।
এই অর্জনের বিষয়ে ফরিদা খানম বলেন, "সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে যাকাত তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি এই অর্জনকে তার ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিষয় : নজরবিডি সংবাদHajj 2026, Bangladeshi Pilgrims, Ministry of Religious Affairs, Biman Bangladesh Airlines, Saudi Arabia, Makkah-Madinah, Hajj Update, Hajj Flight Statistics ফরিদা খানম, যাকাত, জেলা প্রশাসক, ধর্ম মন্ত্রণালয়, চট্টগ্রাম, ঢাকা, যাকাত তহবিল, স্বীকৃতি, অর্জন, Farida Khanam, Zakat, Deputy Commissioner, Ministry of Religious Affairs, Chittagong, Dhaka, Zakat Fund, Recognition, Achievement

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
২০২৪-২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে ঢাকা জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ফরিদা খানম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের এক প্রজ্ঞাপনে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদা খানমের নেতৃত্বে সরকারি যাকাত ব্যবস্থাপনায় অভূতপূর্ব স্বচ্ছতা ও গতিশীলতা আসে। যাকাত তহবিলকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে তার নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে ছিল, ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম। নিয়মিত সমন্বয় সভা। যাকাত দিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
এসব উদ্যোগের ফলে চট্টগ্রাম জেলায় যাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ ও সংগৃহীত অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে দেশের সকল জেলার তথ্য পর্যালোচনার পর তাকে এই গৌরবময় স্বীকৃতি দেওয়া হয়।
এই অর্জনের বিষয়ে ফরিদা খানম বলেন, "সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে যাকাত তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি এই অর্জনকে তার ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন