নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম মোস্তফা কাজী (৭৫)। তিনি ওই গ্রামের আকমল কাজীর ছেলে।
পুলিশ ও স্থানয়ি সূত্র জানায়, চারদিন আগে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার (৩ জুলাই) বিকেলে দুই পক্ষের গ্রামবাসীর আলোচনায় বসার কথা ছিল। আলোচনায় অংশ নিতে নিহত মোস্তফা কাজী বাড়ি থেকে ভদ্রবিলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাজারসংলগ্ন এলাকায় ৭ থেকে ৮ জনের একটি দল মোস্তফা কাজীর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে ও মাথায় কুপিয়ে এবং হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কাজীকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকান্ডে জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, “হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজী নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে কোপসহ আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “ ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।”#
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন