নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থানান্তরিত হচ্ছে কেরানীগঞ্জের ইকুরিয়ায়

রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। 

মঙ্গলবার (৭ জুলাই) সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শনের পর ইকুরিয়া-হাসনাবাদ এলাকাকে নতুন টার্মিনালের জন্য প্রাথমিকভাবে উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়েছে।

নতুন বাস টার্মিনালের জন্য কেরানীগঞ্জের বাঘৈর তেঘরিয়া, তেঘরিয়া আন্ডারপাস সংলগ্ন এলাকা এবং ইকুরিয়া-হাসনাবাদ—এই তিনটি স্থান পরিদর্শন করা হয়। সম্ভাব্যতা, সড়ক সংযোগ, যান চলাচলের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ বিবেচনায় শেষ পর্যন্ত ইকুরিয়া-হাসনাবাদ এলাকাটিকে নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বর্তমানে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে আন্তঃজেলা বাস চলাচলের কারণে গুলিস্তান, বঙ্গভবন, গোলাপশাহ মাজার ও দৈনিক বাংলা মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। টার্মিনালটি ইকুরিয়ায় স্থানান্তরিত হলে বাসগুলোকে শহরের কেন্দ্রে প্রবেশ করতে হবে না। ফলে গুলিস্তান এলাকার যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন টার্মিনাল নির্মিত হলে যাত্রীসেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে যান চলাচল সহজতর হবে।

ইকুরিয়ায় টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়নে এখন ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, সড়ক সংযোগ স্থাপন এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুতগতিতে শুরু করা হবে। রাজধানীর যানজট নিরসনে এটি একটি দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থানান্তরিত হচ্ছে কেরানীগঞ্জের ইকুরিয়ায়

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানের দীর্ঘদিনের যানজট নিরসনে ফুলবাড়িয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। 

মঙ্গলবার (৭ জুলাই) সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শনের পর ইকুরিয়া-হাসনাবাদ এলাকাকে নতুন টার্মিনালের জন্য প্রাথমিকভাবে উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়েছে।

নতুন বাস টার্মিনালের জন্য কেরানীগঞ্জের বাঘৈর তেঘরিয়া, তেঘরিয়া আন্ডারপাস সংলগ্ন এলাকা এবং ইকুরিয়া-হাসনাবাদ—এই তিনটি স্থান পরিদর্শন করা হয়। সম্ভাব্যতা, সড়ক সংযোগ, যান চলাচলের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ বিবেচনায় শেষ পর্যন্ত ইকুরিয়া-হাসনাবাদ এলাকাটিকে নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বর্তমানে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে আন্তঃজেলা বাস চলাচলের কারণে গুলিস্তান, বঙ্গভবন, গোলাপশাহ মাজার ও দৈনিক বাংলা মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। টার্মিনালটি ইকুরিয়ায় স্থানান্তরিত হলে বাসগুলোকে শহরের কেন্দ্রে প্রবেশ করতে হবে না। ফলে গুলিস্তান এলাকার যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন টার্মিনাল নির্মিত হলে যাত্রীসেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে যান চলাচল সহজতর হবে।

ইকুরিয়ায় টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়নে এখন ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ, সড়ক সংযোগ স্থাপন এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুতগতিতে শুরু করা হবে। রাজধানীর যানজট নিরসনে এটি একটি দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত