নজর বিডি
আপডেট : রোববার, ১২ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক মিলন

ছবি: নজরবিডি

দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।

আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় কথা বলেন সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি ফজলুল হক মিলন বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এ সময় তিনি উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি নিজ নিজ অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন বন্যাদুর্গত মানুষের সহায়তায় অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানান।

তার এই উদ্যোগকে বন্যাকবলিত মানুষের প্রতি সংহতি ও মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক মিলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক মিলন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এ ঘোষণা দেন।

আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় কথা বলেন সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি ফজলুল হক মিলন বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এ সময় তিনি উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি নিজ নিজ অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন বন্যাদুর্গত মানুষের সহায়তায় অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানান।

তার এই উদ্যোগকে বন্যাকবলিত মানুষের প্রতি সংহতি ও মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত