নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬

বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম ও প্রান্তিক এলাকায় সেনা সদস্যরা ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম সেনানিবাস থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সেনাবাহিনীর ছোট ছোট মোবাইল টিম বিভক্ত হয়ে দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এ পর্যন্ত চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা মিলিয়ে প্রায় ৩ হাজার পরিবারের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় পানি পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫ হাজার মানুষকে জরুরি চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া বন্যার কারণে সাজেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদে জেলা শহরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিভাগীয় প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মোট ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৭৬টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিভাগের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে ৩৪ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন। বন্যায় বিভাগজুড়ে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিষয় : চট্টগ্রাম বন্যা, সেনাবাহিনী ত্রাণ, বন্যা পরিস্থিতি, বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম সেনানিবাস, পাহাড়ি ঢল, উদ্ধার অভিযান, ফটিকছড়ি বন্যা, সাজেক পর্যটক, আশ্রয়কেন্দ্র, জানমাল ক্ষয়ক্ষতি, আজকের নিউজ, চট্টগ্রাম বিভাগ বন্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম ও প্রান্তিক এলাকায় সেনা সদস্যরা ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম সেনানিবাস থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সেনাবাহিনীর ছোট ছোট মোবাইল টিম বিভক্ত হয়ে দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এ পর্যন্ত চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা মিলিয়ে প্রায় ৩ হাজার পরিবারের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় পানি পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫ হাজার মানুষকে জরুরি চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া বন্যার কারণে সাজেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদে জেলা শহরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিভাগীয় প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মোট ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৭৬টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিভাগের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে ৩৪ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন। বন্যায় বিভাগজুড়ে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত