নজর বিডি

মধ্যপ্রাচ্যে উত্তজনা তুঙ্গে, মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে ইরান। এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। 

জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান রাখার স্থান ও বড় সরঞ্জাম হ্যাঙ্গারগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা জানায়, আজ সকালে ওই ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানা হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 

এছাড়া আইআরজিসি জানিয়েছে, তারা কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় মার্কিন বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে হামলা চালিয়েছে। এতে ওই স্থাপনায় আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তজনা তুঙ্গে, মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে ইরান। এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। 

জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান রাখার স্থান ও বড় সরঞ্জাম হ্যাঙ্গারগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা জানায়, আজ সকালে ওই ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানা হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 

এছাড়া আইআরজিসি জানিয়েছে, তারা কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় মার্কিন বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে হামলা চালিয়েছে। এতে ওই স্থাপনায় আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত