নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য উপহারের প্রতিশ্রুতি স্কালোনির

আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। 

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বাংলাদেশের সমর্থকদের অভাবনীয় ভালোবাসা ও সমর্থনের প্রসঙ্গটি সামনে আসে।

বাংলাদেশের সমর্থক ও তাদের উন্মাদনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, "এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে, তা আমাদের বিস্মিত ও মুগ্ধ করে। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার জার্সি পরা এবং দলকে সমর্থন করার বিষয়টি সত্যিই অসাধারণ ও সুন্দর।"

তিনি আরও বলেন, "আশা করি, আগামীকালের ম্যাচে আমরা বাংলাদেশের দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।"

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ অত্যন্ত ঐতিহাস্যবাহী এবং এবার এটি বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে হওয়ায় সংবাদ সম্মেলন কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। 

এর আগেও ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড়রা বিভিন্ন সময়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। 

বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না করলেও বাংলাদেশের সমর্থকদের এই প্রবল ভালোবাসার কারণে আর্জেন্টিনা-ব্রাজিলের মতো দেশগুলো বাংলাদেশকে বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচনা করে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য উপহারের প্রতিশ্রুতি স্কালোনির

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। 

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বাংলাদেশের সমর্থকদের অভাবনীয় ভালোবাসা ও সমর্থনের প্রসঙ্গটি সামনে আসে।

বাংলাদেশের সমর্থক ও তাদের উন্মাদনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, "এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে, তা আমাদের বিস্মিত ও মুগ্ধ করে। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার জার্সি পরা এবং দলকে সমর্থন করার বিষয়টি সত্যিই অসাধারণ ও সুন্দর।"

তিনি আরও বলেন, "আশা করি, আগামীকালের ম্যাচে আমরা বাংলাদেশের দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।"

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ অত্যন্ত ঐতিহাস্যবাহী এবং এবার এটি বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে হওয়ায় সংবাদ সম্মেলন কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। 

এর আগেও ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড়রা বিভিন্ন সময়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। 

বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না করলেও বাংলাদেশের সমর্থকদের এই প্রবল ভালোবাসার কারণে আর্জেন্টিনা-ব্রাজিলের মতো দেশগুলো বাংলাদেশকে বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচনা করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত