নজর বিডি
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাংবাদিক সাকিব ও রাজুর মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজের মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম কবির, সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সংবাদ দিগন্ত-এর সম্পাদক এবিএম মনিরুজ্জামান এবং নজরবিডি ডটকম-এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়া উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম দুই সাংবাদিকের কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজধানীর জসিমউদ্দিন এলাকা থেকে রাজলক্ষ্মীর দিকে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজ নিহত হন।

বিষয় : সাংবাদিক সাকিব ও রাজুর মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক সাকিব ও রাজুর মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজের মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম কবির, সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সংবাদ দিগন্ত-এর সম্পাদক এবিএম মনিরুজ্জামান এবং নজরবিডি ডটকম-এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়া উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম দুই সাংবাদিকের কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজধানীর জসিমউদ্দিন এলাকা থেকে রাজলক্ষ্মীর দিকে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজ নিহত হন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত