নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক রিসার্চ মেথডোলজি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গবেষণায় ইসলামী জ্ঞানচর্চার মানোন্নয়ন এবং আধুনিক গবেষণা পদ্ধতির সঙ্গে গবেষকদের পরিচিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ইসলামিক রিসার্চ মেথডোলজি’ শীর্ষক কর্মশালা। 

শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম সরকার। তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামী গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার পদ্ধতিগত উৎকর্ষ ও একাডেমিক সততা নিশ্চিত করা জরুরি। স্বাধীন বাংলাদেশে মুক্ত পরিবেশে গবেষণার মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ প্রচার ও প্রসার করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. কামরুজ্জামান শামীম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘আধুনিক যুগে ইসলামের সামগ্রিক কল্যাণের দাওয়াত পৌঁছে দিতে গবেষণার বিকল্প নেই। দক্ষ গবেষক তৈরির লক্ষ্যে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. শামসুল আলম। তিনি বলেন, ‘একটি জাতির জ্ঞানভিত্তিক অগ্রগতির জন্য মানসম্মত গবেষণার বিকল্প নেই। তরুণদের ইসলামি গবেষণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহা. মিজানুর রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও ড. মোহাম্মদ নাছের উদ্দিন। তারা গবেষণা বিষয় নির্বাচন, তথ্যসূত্রের ব্যবহার, একাডেমিক লেখার কৌশল এবং গবেষণা প্রস্তাবনা প্রণয়নের ওপর বিস্তারিত আলোচনা করেন।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক গবেষক কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের অনুরোধ জানান। আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সেন্টারের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক রিসার্চ মেথডোলজি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত