ধর্মমন্ত্রী আলহাজ শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি'র দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। ধর্মমন্ত্রী বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রাম জেলার জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র-শিক্ষকদের নিয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হেফাজত আমিরের পাশাপাশি মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, "ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী ব্যক্তিত্ব। তিনি ইতিপূর্বে ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত হয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ অবস্থায় পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দেন।"
একই দিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় মাদরাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বাদ জোহর চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদদীন ও মাওলানা কবির আহমদ।
এছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুুর মাদরাসায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়ায় মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লা আশরাফুল উলুম মাদরাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী নিজ নিজ প্রতিষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন।
বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন