রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে কুড়িয়ে পাওয়া একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন। শুক্রবার রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিরাজ মতিঝিলের আরামবাগ এলাকার বাসিন্দা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
তিনি জানান, শুক্রবার রাতে মতিঝিল মেট্রো স্টেশনের পাশ দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার একটি স্প্লিন্টার এসে তার বাম চোখের নিচে লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে স্প্লিন্টারের আঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার বাম চোখের নিচে আঘাত লাগায় বর্তমানে তাকে হাসপাতালের চক্ষু বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহবশত ছাতাটি পরীক্ষা করলে ভেতরে আইইডি সদৃশ বস্তু দেখতে পেয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন