নজর বিডি
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

বিএমএসএফ-এর সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল

বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের (বিএমএসএফ) দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এ মজিবুর রহমান ভূঞাকে সভাপতি এবং শহীদুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে পরবর্তী মেয়াদের জন্য ৩৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার বলেন, "গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে শ্রমিকের দাবি পূরণ, কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহজ হয়। বর্তমান ত্রিপক্ষীয় কমিটির পুনর্গঠন শ্রমিকের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখছে।" তিনি আরও জানান, শ্রম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার জাতীয় সামাজিক সংলাপের একটি স্থায়ী কাঠামো গঠনের বিষয় বিবেচনা করছে, যা ত্রিপক্ষীয় কমিটির কাজে নাগরিক সমাজের সুপারিশ ও গবেষণালব্ধ তথ্য যুক্ত করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রম অধিকার সংক্রান্ত আলোচনা ও সুপারিশগুলো সরকারের কাছে নিয়মিত তুলে ধরতে জাতীয় সামাজিক সংলাপ ফোরাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এ বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ এটিকে আরও দ্রুত বাস্তবায়ন করবে।

নব নির্বাচিত সভাপতি মো. মজিবুর রহমান ভূঞা বলেন, "দীর্ঘ ৫৭ বছর ধরে সংগঠনটি শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। বর্তমান কমিটিও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্যের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএমএসএফ-এর সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের (বিএমএসএফ) দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এ মজিবুর রহমান ভূঞাকে সভাপতি এবং শহীদুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে পরবর্তী মেয়াদের জন্য ৩৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার বলেন, "গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে শ্রমিকের দাবি পূরণ, কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহজ হয়। বর্তমান ত্রিপক্ষীয় কমিটির পুনর্গঠন শ্রমিকের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখছে।" তিনি আরও জানান, শ্রম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার জাতীয় সামাজিক সংলাপের একটি স্থায়ী কাঠামো গঠনের বিষয় বিবেচনা করছে, যা ত্রিপক্ষীয় কমিটির কাজে নাগরিক সমাজের সুপারিশ ও গবেষণালব্ধ তথ্য যুক্ত করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রম অধিকার সংক্রান্ত আলোচনা ও সুপারিশগুলো সরকারের কাছে নিয়মিত তুলে ধরতে জাতীয় সামাজিক সংলাপ ফোরাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এ বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ এটিকে আরও দ্রুত বাস্তবায়ন করবে।

নব নির্বাচিত সভাপতি মো. মজিবুর রহমান ভূঞা বলেন, "দীর্ঘ ৫৭ বছর ধরে সংগঠনটি শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। বর্তমান কমিটিও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্যের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত