নজর বিডি

এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ ১-বি ভিসা তিন বছরের জন্য স্থগিতের প্রস্তাব করে একটি বিল উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে এই ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করার সুপারিশও করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। সিনেট অধিবেশনে বিলটির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “এইচ ১-বি ভিসার প্রধান উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মীদের ঘাটতি দূর করা। মার্কিন কর্মীদের বাদ দিয়ে কম বেতনে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া কখনও এই ভিসার উদ্দেশ্য ছিল না।”

উল্লেখ্য, এইচ-১বি একটি বিশেষায়িত কর্মীভিসা। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আসার পথ সুগম করতে এই ভিসা কর্মসূচি চালু করা হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে এই ভিসা লাভ ক্রমশ কঠিন হয়ে উঠছে।

বিলে তিন বছর পর এইচ-১বি ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্তের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ভিসা ফি ১ লাখ ডলারে উন্নীত করা, বার্ষিক কোটা কমিয়ে ২৫ হাজারে নামানো, কর্মীপ্রতি ন্যূনতম বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করা, লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা এবং তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ নিষিদ্ধ করা।

এছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বন্ধ করা, এইচ-১বি ভিসাকে স্থায়ী বসবাসের অনুমতিতে (গ্রিন কার্ড) রূপান্তরে বাধা দেওয়া এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার সুযোগ বন্ধের প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।

অভিবাসন আইনজীবীদের মতে, এই বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের দক্ষ অভিবাসন ব্যবস্থা প্রায় পুরোপুরি বদলে যাবে।

সম্প্রতি মার্কিন একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ডলারের এইচ-১বি ফি-কে বেআইনি হিসেবে ঘোষণা করে নিম্ন আদালতের রায় বহাল রাখে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ফি কার্যকর করা যাবে না বলে আদালতে প্রমাণিত হওয়ার পরপরই সিনেটে এই বিলটি আনা হলো।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৬৫ হাজার সাধারণ ভিসা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজারসহ মোট ৮৫ হাজার এইচ-১বি ভিসা ইস্যু করা হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মূলত ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে এই কর্মসূচির ওপর ব্যাপকভাবে নির্ভর করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত