নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠের পর এবার অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবল প্রেক্ষাপট ঘিরে নির্মিত হতে যাওয়া নতুন একটি টিভি ড্রামা সিরিজে অভিনয় ও প্রযোজনা করতে যাচ্ছেন তিনি।

সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ান’স’। এই সিরিজের মাধ্যমে বিনোদন জগতে নিজের এক নতুন অধ্যায় শুরু করছেন সিআর সেভেন। সিরিজটিতে রোনালদোর পাশাপাশি দেখা যাবে আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিকে।

কোনো বাস্তব খেলোয়াড়ের জীবনের ওপর ভিত্তি করে নয়, বরং ‘স্ট্যানলি ডাল্টন’ নামের এক প্রভাবশালী কাল্পনিক এজেন্টের জীবন ঘিরে আবর্তিত হবে এর গল্প। মূল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে র্যাপার ডেভ ও কার্লোটা বানাতকে।

নতুন এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো জানান, তিনি সবসময় নতুন কিছু করতে ভালোবাসেন এবং আশা করছেন দর্শক কাজটি পছন্দ করবেন।

জানা গেছে, লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে ইতোমধ্যেই দৃশ্যধারণ শুরু হয়েছে। ব্রিটিশ ফুটবলের ভেতরের আসল নাটকীয়তা ও জটিল রূপটি ফুটিয়ে তোলাই হবে এই সিরিজের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ফুটবল মাঠের পর এবার অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবল প্রেক্ষাপট ঘিরে নির্মিত হতে যাওয়া নতুন একটি টিভি ড্রামা সিরিজে অভিনয় ও প্রযোজনা করতে যাচ্ছেন তিনি।

সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ান’স’। এই সিরিজের মাধ্যমে বিনোদন জগতে নিজের এক নতুন অধ্যায় শুরু করছেন সিআর সেভেন। সিরিজটিতে রোনালদোর পাশাপাশি দেখা যাবে আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিকে।

কোনো বাস্তব খেলোয়াড়ের জীবনের ওপর ভিত্তি করে নয়, বরং ‘স্ট্যানলি ডাল্টন’ নামের এক প্রভাবশালী কাল্পনিক এজেন্টের জীবন ঘিরে আবর্তিত হবে এর গল্প। মূল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে র্যাপার ডেভ ও কার্লোটা বানাতকে।

নতুন এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো জানান, তিনি সবসময় নতুন কিছু করতে ভালোবাসেন এবং আশা করছেন দর্শক কাজটি পছন্দ করবেন।

জানা গেছে, লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে ইতোমধ্যেই দৃশ্যধারণ শুরু হয়েছে। ব্রিটিশ ফুটবলের ভেতরের আসল নাটকীয়তা ও জটিল রূপটি ফুটিয়ে তোলাই হবে এই সিরিজের মূল লক্ষ্য।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত