সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রেসিডেন্স পারমিট বা ভিসা হঠাৎ বাতিল হওয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে জোর তৎপরতা শুরু করেছে ইউএই-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
প্রবাসী বাংলাদেশীদের উদ্বেগ নিরসনে সোমবার (২৭ জুলাই) এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, দেশে ছুটিতে থাকা বা আমিরাতের বাইরে অবস্থানরত বহু বাংলাদেশির রেসিডেন্স ভিসা কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই বাতিল হচ্ছে। এতে প্রবাসীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই পরিস্থিতি কোনো কারিগরি ত্রুটির কারণে নাকি অন্য কোনো বিশেষ কারণে ঘটছে, তা জানতে কূটনৈতিক চ্যানেলে আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায় বিষয়টি পর্যবেক্ষণ করছে জানিয়ে দূতাবাস প্রবাসীদের আশ্বস্ত করেছে। ভিসা সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই তা দ্রুত সবাইকে অবহিত করা হবে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি লোগো, পতাকা কিংবা দূতাবাসের তথ্য ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ও গুজব না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীদের কেবল অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত তথ্যের ওপর আস্থা রাখার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন