কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে সেনাহেফাজতে (কাস্টডি) নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একরামুল হক হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতেই বরিশাল সেনানিবাসের তৎকালীন স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মামলার তদন্তে উল্লেখ রয়েছে, ঘটনার দিন গুলিবর্ষণের সময় মিফতাহ উদ্দিনসহ অভিযুক্ত অন্যান্য কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন। নির্ধারিত দিনে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন