সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও পাইপলাইন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
সোমবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সম্প্রতি ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয়েছে। মূলত সৌদি আরবের পূর্ব অঞ্চল থেকে লোহিত সাগরের কৌশলগত ইয়ানবু তেল রপ্তানি কেন্দ্র সংযোগকারী সংবেদনশীল অপরিশোধিত তেল পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি সৌদি রাষ্ট্রীয় তেল সংস্থা 'সৌদি আরামকো'।
চলমান অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
গত সপ্তাহে লোহিত সাগরে সৌদি তেল পরিবহনের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছিল হুথিরা। জবাবে সৌদি আরব ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালায় এবং লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন