নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিশু নিপীড়নের অভিযোগে আটক ১

শিশু নিপীড়নের অভিযোগে আটক ১

কক্সবাজার সদর উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুরুল আফসার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার রিং রোড এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, স্থানীয় এক আট বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, অভিযুক্ত নুরুল আফসার শিশুটিকে একটি দোকান থেকে পান আনতে পাঠান। পরে শিশুটি তার বাসায় গেলে তিনি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এবং শিশুটির বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি কক্সবাজার সদর থানাকে অবহিত করে। পরে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরুল আফসারকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিশু নিপীড়নের অভিযোগে আটক ১

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজার সদর উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুরুল আফসার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার রিং রোড এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, স্থানীয় এক আট বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, অভিযুক্ত নুরুল আফসার শিশুটিকে একটি দোকান থেকে পান আনতে পাঠান। পরে শিশুটি তার বাসায় গেলে তিনি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এবং শিশুটির বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি কক্সবাজার সদর থানাকে অবহিত করে। পরে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরুল আফসারকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত