নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির অভিযানে ২০৮০ মামলা, ডাম্পিং ৫৩৪ যানবাহন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫৩৪টি যানবাহন ডাম্পিং এবং ২১১টি যানবাহন রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি, লালবাগ বিভাগে ২২০টি, মতিঝিল বিভাগে ৩১৩টি, ওয়ারী বিভাগে ২৯৪টি, তেজগাঁও বিভাগে ২৮৭টি, মিরপুর বিভাগে ৩৫১টি, উত্তরা বিভাগে ২৭৪টি এবং গুলশান বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।

এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৫১টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে আইন মেনে চলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির অভিযানে ২০৮০ মামলা, ডাম্পিং ৫৩৪ যানবাহন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫৩৪টি যানবাহন ডাম্পিং এবং ২১১টি যানবাহন রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি, লালবাগ বিভাগে ২২০টি, মতিঝিল বিভাগে ৩১৩টি, ওয়ারী বিভাগে ২৯৪টি, তেজগাঁও বিভাগে ২৮৭টি, মিরপুর বিভাগে ৩৫১টি, উত্তরা বিভাগে ২৭৪টি এবং গুলশান বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।

এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৫১টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে আইন মেনে চলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত