রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ার পর এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নাছিমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, টিসিবির পণ্য কেনার জন্য সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সীমানা প্রাচীরটি ধসে পড়লে ৭ থেকে ৮ জন নিচে চাপা পড়েন। উদ্ধারকাজে এগিয়ে গিয়ে তারা কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান, যাদের মধ্যে নাছিমা বেগমের মৃত্যু হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন