নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

দুবাই থেকে পরিবারের ফোনে সাড়া নেই, চন্দনাইশে মিলল বৃদ্ধের গলিত মরদেহ

চট্টগ্রামের চন্দনাইশে নিজ বাড়ি থেকে আবদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা দুবাই থেকে বারবার ফোন করে সাড়া না পেয়ে স্থানীয়ভাবে খোঁজ নিলে সোমবার বিকেলে তার বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুর রহমান স্থানীয় মিয়া সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন দুবাইয়ে থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন এবং চন্দনাইশের বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ে আছেন এবং তিন ছেলেসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দুবাই থেকে আবদুর রহমানের ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে স্বজনেরা মেজ ছেলের স্ত্রীকে খোঁজ নিতে বলেন। তিনি দোহাজারীর বাবার বাড়ি থেকে এসে ঘর বন্ধ পেয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে ঢুকে খাটের ওপর গলিত মরদেহ দেখতে পান। পচন ধরে শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিটন মিয়া জানান, স্থানীয়দের তথ্যমতে গত শুক্রবার সন্ধ্যায় তাকে শেষবার পাশের চায়ের দোকানে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুবাই থেকে পরিবারের ফোনে সাড়া নেই, চন্দনাইশে মিলল বৃদ্ধের গলিত মরদেহ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশে নিজ বাড়ি থেকে আবদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা দুবাই থেকে বারবার ফোন করে সাড়া না পেয়ে স্থানীয়ভাবে খোঁজ নিলে সোমবার বিকেলে তার বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুর রহমান স্থানীয় মিয়া সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন দুবাইয়ে থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন এবং চন্দনাইশের বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ে আছেন এবং তিন ছেলেসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দুবাই থেকে আবদুর রহমানের ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে স্বজনেরা মেজ ছেলের স্ত্রীকে খোঁজ নিতে বলেন। তিনি দোহাজারীর বাবার বাড়ি থেকে এসে ঘর বন্ধ পেয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে ঢুকে খাটের ওপর গলিত মরদেহ দেখতে পান। পচন ধরে শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিটন মিয়া জানান, স্থানীয়দের তথ্যমতে গত শুক্রবার সন্ধ্যায় তাকে শেষবার পাশের চায়ের দোকানে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত