নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিগগিরই খুলছে আগ্রাবাদ জাম্বুরী পার্কের আধুনিক মাঠ: চসিক মেয়র

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ জাম্বুরী পার্কের আধুনিকায়ন করা খেলার মাঠের নির্মাণকাজ প্রায় শেষ। শিগগিরই এটি উদ্বোধন করে নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) মাঠের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শনের সময় মেয়র বলেন, দীর্ঘদিন অনুপযোগী হয়ে থাকা মাঠটি চসিকের উদ্যোগে পুনর্গঠন করা হয়েছে। মাঠ চালু হলে শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবেন। এর সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের ভূমিকা অপরিসীম। দায়িত্ব গ্রহণের পর ২০ মাসে ৪১টি ওয়ার্ড পরিদর্শনের ধারাবাহিকতায় ইতোমধ্যে ১১টি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ৩০টি মাঠেরও উন্নয়ন করা হবে।

পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই খুলছে আগ্রাবাদ জাম্বুরী পার্কের আধুনিক মাঠ: চসিক মেয়র

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ জাম্বুরী পার্কের আধুনিকায়ন করা খেলার মাঠের নির্মাণকাজ প্রায় শেষ। শিগগিরই এটি উদ্বোধন করে নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) মাঠের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শনের সময় মেয়র বলেন, দীর্ঘদিন অনুপযোগী হয়ে থাকা মাঠটি চসিকের উদ্যোগে পুনর্গঠন করা হয়েছে। মাঠ চালু হলে শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবেন। এর সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের ভূমিকা অপরিসীম। দায়িত্ব গ্রহণের পর ২০ মাসে ৪১টি ওয়ার্ড পরিদর্শনের ধারাবাহিকতায় ইতোমধ্যে ১১টি খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ৩০টি মাঠেরও উন্নয়ন করা হবে।

পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত