অন্যের কষ্ট অনুভব করার মধ্য দিয়েই একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার কেয়ার সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, মানুষের মধ্যে দায়িত্ববোধ ও মানবিকতা গড়ে না তুললে শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গঠন সম্ভব নয়। মাদকাসক্তি ও অপরাধ কমাতে পরিবার থেকে সচেতনতা শুরু করার পাশাপাশি শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। পরিচ্ছন্নতা অভিযানের উদাহরণ টেনে তিনি আত্মসমালোচনা ও নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ জানান, দেশে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত, যাদের ৯০ শতাংশই এ বিষয়ে অসচেতন। লিভার সিরোসিস ও ক্যানসারের প্রধান কারণ এই ভাইরাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. তারেক শামস।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন