নজর বিডি

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’, ভারতের পার্লামেন্টে তর্কাতর্কি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনের মুখে ভারতে শিক্ষাব্যবস্থা সংস্কারে গঠিত একটি কমিটির সদস্যকে নিয়ে দেশটির পার্লামেন্টে বিরোধী ও সরকারি দলের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পাবলিক পরীক্ষা সংশোধনী বিল ২০২৬ আলোচনাকালে বিরোধী নেতা প্রিয়াঙ্কা গান্ধী গঠিত কমিটির সমালোচনা করে বলেন, আগের রাধাকৃষ্ণ কমিটির সুপারিশই বাস্তবায়ন করা হয়নি, আর নতুন কমিটিতে উপযুক্ত ব্যক্তিরা নেই। 

প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি নাম না বললেও সাবেক আইবি প্রধান এবং আইআইটি মাদ্রাজের পরিচালক প্রফেসর ভি কামাকোতিকে লক্ষ্য করে 'গোমূত্র বিশেষজ্ঞ' মন্তব্য করেন। উল্লেখ্য, কামাকোতি ২০২৫ সালে একটি অনুষ্ঠানে দাবি করেছিলেন—গোমূত্রের ওষুধি ক্ষমতা রয়েছে।

প্রিয়াঙ্কার মন্তব্যের পরপরই বিজেপি এমপি অনুরাগ ঠাকুরসহ সরকারি দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে পার্লামেন্টে হট্টগোল সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’, ভারতের পার্লামেন্টে তর্কাতর্কি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনের মুখে ভারতে শিক্ষাব্যবস্থা সংস্কারে গঠিত একটি কমিটির সদস্যকে নিয়ে দেশটির পার্লামেন্টে বিরোধী ও সরকারি দলের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পাবলিক পরীক্ষা সংশোধনী বিল ২০২৬ আলোচনাকালে বিরোধী নেতা প্রিয়াঙ্কা গান্ধী গঠিত কমিটির সমালোচনা করে বলেন, আগের রাধাকৃষ্ণ কমিটির সুপারিশই বাস্তবায়ন করা হয়নি, আর নতুন কমিটিতে উপযুক্ত ব্যক্তিরা নেই। 

প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি নাম না বললেও সাবেক আইবি প্রধান এবং আইআইটি মাদ্রাজের পরিচালক প্রফেসর ভি কামাকোতিকে লক্ষ্য করে 'গোমূত্র বিশেষজ্ঞ' মন্তব্য করেন। উল্লেখ্য, কামাকোতি ২০২৫ সালে একটি অনুষ্ঠানে দাবি করেছিলেন—গোমূত্রের ওষুধি ক্ষমতা রয়েছে।

প্রিয়াঙ্কার মন্তব্যের পরপরই বিজেপি এমপি অনুরাগ ঠাকুরসহ সরকারি দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে পার্লামেন্টে হট্টগোল সৃষ্টি হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত