নজর বিডি

কাশ্মিরে পাকিস্তানি বাহিনীর অভিযানে অন্তত ২০ জন নিহত

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বয়কটের দাবিতে আন্দোলনকারীদের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছেন। 

আন্দোলনকারী সংগঠন ‘জয়েন্ট অ্যাওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)-এর পক্ষে অভিযোগ করা হয়েছে, নির্বাচনবিরোধী পদযাত্রায় নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি ও টিয়ার গ্যাস চালিয়েছে।

নিহতদের মধ্যে জেএএসি-এর মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সহিংসতা নিয়ন্ত্রণে সোমবার থেকে রাওয়ালকোটসহ বিভিন্ন এলাকায় তাজা গুলি চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো অঞ্চলে ইন্টারনেট, মোবাইল সেবা, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

আগামী ১০ আগস্ট পর্যন্ত তিন দফায় অঞ্চলটির ৪৫টি আসনে স্থানীয় আইনসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। 

নির্বাচন বন্ধ ও স্বাধিকারের দাবিতে চলা আন্দোলন দমনে অঞ্চলটিতে ১৪ হাজারের বেশি সশস্ত্র সদস্য মোতায়েন করেছে ইসলামাবাদ। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিয়ে স্থানীয় প্রশাসন ও আন্দোলনকারী দলগুলোর মধ্যে ভিন্ন দাবি দেখা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাশ্মিরে পাকিস্তানি বাহিনীর অভিযানে অন্তত ২০ জন নিহত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বয়কটের দাবিতে আন্দোলনকারীদের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছেন। 

আন্দোলনকারী সংগঠন ‘জয়েন্ট অ্যাওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)-এর পক্ষে অভিযোগ করা হয়েছে, নির্বাচনবিরোধী পদযাত্রায় নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি ও টিয়ার গ্যাস চালিয়েছে।

নিহতদের মধ্যে জেএএসি-এর মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সহিংসতা নিয়ন্ত্রণে সোমবার থেকে রাওয়ালকোটসহ বিভিন্ন এলাকায় তাজা গুলি চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো অঞ্চলে ইন্টারনেট, মোবাইল সেবা, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

আগামী ১০ আগস্ট পর্যন্ত তিন দফায় অঞ্চলটির ৪৫টি আসনে স্থানীয় আইনসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। 

নির্বাচন বন্ধ ও স্বাধিকারের দাবিতে চলা আন্দোলন দমনে অঞ্চলটিতে ১৪ হাজারের বেশি সশস্ত্র সদস্য মোতায়েন করেছে ইসলামাবাদ। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিয়ে স্থানীয় প্রশাসন ও আন্দোলনকারী দলগুলোর মধ্যে ভিন্ন দাবি দেখা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত