নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর বিয়ারিং প্যাড পড়ে সংঘটিত দুর্ঘটনার প্রেক্ষাপটে গঠিত সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৯ জুলাই) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম গত ১৬ জুলাই এই কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলামকে আহ্বায়ক এবং উপপ্রকল্প পরিচালক খালেদ আনোয়ার সাগরকে সদস্যসচিব করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কমিটি আগামী ১২ আগস্টের মধ্যে নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে। পাশাপাশি এমআরটি লাইন-৬ প্রকল্প ও সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর বিয়ারিং প্যাড পড়ে সংঘটিত দুর্ঘটনার প্রেক্ষাপটে গঠিত সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৯ জুলাই) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম গত ১৬ জুলাই এই কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলামকে আহ্বায়ক এবং উপপ্রকল্প পরিচালক খালেদ আনোয়ার সাগরকে সদস্যসচিব করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কমিটি আগামী ১২ আগস্টের মধ্যে নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে। পাশাপাশি এমআরটি লাইন-৬ প্রকল্প ও সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত