বাংলাদেশের সরকারপ্রধানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাঁকে স্বাগত জানানোর জন্য দিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাইকমিশনার জানান, আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক, ভিসা কার্যক্রম সহজীকরণ এবং তিস্তা-গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, উভয় দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর ভারত সফরে সার্বিক বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন