নজর বিডি

লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপ করছে হুথিরা

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর এবার দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি বা মাশুল আরোপ করার পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে আঞ্চলিক একাধিক নির্ভরযোগ্য সূত্র।

সূত্রগুলো জানায়, এডেন উপসাগরের সঙ্গে যুক্ত কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর এই মাশুল নির্ধারণে কাজ করছে হুথিরা। আন্তর্জাতিক জলপথে মাশুল আদায়কে স্বাভাবিক নিয়মে রূপ দেওয়া এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোই তাদের মূল লক্ষ্য। 

তেহরানে অনুষ্ঠিত এক আলোচনার পর ইয়েমেনে আসা ইরানি উপদেষ্টারা মাশুল সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে হুথিদের দিকনির্দেশনা দিচ্ছেন। তবে চীনের তেল ট্যাংকারগুলোকে এই মাশুলের আওতামুক্ত রাখার বিষয়ে বেইজিংয়ের সঙ্গে হুথিদের আলোচনা হয়েছে।

পশ্চিমা কূটনীতিক ও বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা লোহিত সাগরে তেল ও পণ্য সরবরাহে বড় ধরনের সংকটের সৃষ্টি করবে এবং পারস্য উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলোর তীব্র প্রতিবাদের মুখে পড়বে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপ করছে হুথিরা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর এবার দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি বা মাশুল আরোপ করার পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে আঞ্চলিক একাধিক নির্ভরযোগ্য সূত্র।

সূত্রগুলো জানায়, এডেন উপসাগরের সঙ্গে যুক্ত কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর এই মাশুল নির্ধারণে কাজ করছে হুথিরা। আন্তর্জাতিক জলপথে মাশুল আদায়কে স্বাভাবিক নিয়মে রূপ দেওয়া এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোই তাদের মূল লক্ষ্য। 

তেহরানে অনুষ্ঠিত এক আলোচনার পর ইয়েমেনে আসা ইরানি উপদেষ্টারা মাশুল সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে হুথিদের দিকনির্দেশনা দিচ্ছেন। তবে চীনের তেল ট্যাংকারগুলোকে এই মাশুলের আওতামুক্ত রাখার বিষয়ে বেইজিংয়ের সঙ্গে হুথিদের আলোচনা হয়েছে।

পশ্চিমা কূটনীতিক ও বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা লোহিত সাগরে তেল ও পণ্য সরবরাহে বড় ধরনের সংকটের সৃষ্টি করবে এবং পারস্য উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলোর তীব্র প্রতিবাদের মুখে পড়বে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত