নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। সফরকালে সার্জিও গর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

সংশ্লিষ্টদের মতে, গরের সফরের মূল লক্ষ্য বাংলাদেশে নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে জানতে চাইতে পারে ওয়াশিংটন।

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে গভীর আগ্রহ তৈরি হয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গর। তিনি ঢাকা-দিল্লির সম্পর্ক এবং নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সম্পর্কের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতে পারেন। পাশাপাশি ভারত সরকারের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া কিংবা চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা বিষয়ে মার্কিন মনোভাব তুলে ধরার সম্ভাবনা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের ধারাবাহিক সফরেরই অংশ। এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়, যেখানে সার্জিও গর উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর এর আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত