নজর বিডি

সিজেপির কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি-কংগ্রেসের মধ্যে উত্তেজনা

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, অন্যদিকে পার্লামেন্টে দেওয়া বক্তব্যের জন্য তার কাছে ক্ষমা দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, পুলিশ এই ধরনের নৃশংসতার নির্দেশ বা ধারণা কোথা থেকে পেল? তিনি জানান, শিক্ষার্থীদের ওপর পেলেট গান ও পেরেক লাগানো লাঠি ব্যবহার করা হয়েছে, যাতে একজন শিক্ষার্থীর চোখ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপর চাপিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এর নির্দেশ দিয়েছেন, নয়তো তিনি বিষয়টি জানতেন না। প্রথম ক্ষেত্রে তিনি দায়ী এবং দ্বিতীয় ক্ষেত্রে তিনি অযোগ্য।

এদিকে স্পিকারের বাধা এবং বক্তব্যের কিছু অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি বিজেপি, আরএসএস কিংবা তাদের অনুসারীদের কাছে কখনোই ক্ষমা চাইবেন না।

অন্যদিকে রাহুলের মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র সম্বিত পাত্র সংবাদ সম্মেলনে জানান, রাহুলের অনড় অবস্থান গ্রহণযোগ্য নয় এবং তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। অতীত প্রসঙ্গ টেনে সম্বিত পাত্র বলেন, রাহুল গান্ধী এর আগেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং আদালতের কাছে ক্ষমা চেয়েছেন, তাই ক্ষমা না চাওয়ার দাবিটি ভিত্তিহীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সিজেপির কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি-কংগ্রেসের মধ্যে উত্তেজনা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, অন্যদিকে পার্লামেন্টে দেওয়া বক্তব্যের জন্য তার কাছে ক্ষমা দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, পুলিশ এই ধরনের নৃশংসতার নির্দেশ বা ধারণা কোথা থেকে পেল? তিনি জানান, শিক্ষার্থীদের ওপর পেলেট গান ও পেরেক লাগানো লাঠি ব্যবহার করা হয়েছে, যাতে একজন শিক্ষার্থীর চোখ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপর চাপিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এর নির্দেশ দিয়েছেন, নয়তো তিনি বিষয়টি জানতেন না। প্রথম ক্ষেত্রে তিনি দায়ী এবং দ্বিতীয় ক্ষেত্রে তিনি অযোগ্য।

এদিকে স্পিকারের বাধা এবং বক্তব্যের কিছু অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি বিজেপি, আরএসএস কিংবা তাদের অনুসারীদের কাছে কখনোই ক্ষমা চাইবেন না।

অন্যদিকে রাহুলের মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র সম্বিত পাত্র সংবাদ সম্মেলনে জানান, রাহুলের অনড় অবস্থান গ্রহণযোগ্য নয় এবং তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। অতীত প্রসঙ্গ টেনে সম্বিত পাত্র বলেন, রাহুল গান্ধী এর আগেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং আদালতের কাছে ক্ষমা চেয়েছেন, তাই ক্ষমা না চাওয়ার দাবিটি ভিত্তিহীন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত