তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক সম্পর্ক
ঢাকা: তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি তার প্রথম ঢাকা সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, “আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”
সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করবেন সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ওয়াশিংটনের আগ্রহ থাকতে পারে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার।
কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় দেশটির কৌশলগত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও আলোচনা হতে পারে।
বর্তমানে সার্জিও গর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের পাশাপাশি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। এর আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর বৈঠকেও সার্জিও গর উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন