নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) নতুন চেয়ারম্যান এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এভিয়েশন অ্যান্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।

অন্যদিকে, স্পারসোর বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) নতুন চেয়ারম্যান এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এভিয়েশন অ্যান্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।

অন্যদিকে, স্পারসোর বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত