নজর বিডি
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রশাসককে সাথে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সাথে নিয়ে পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ডিএনসিসি প্রশাসককে সাথে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন।

জানা গেছে, আকস্মিক এ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক, রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি এবং সার্বিক যান চলাচল পর্যবেক্ষণ করেন। 

পরিদর্শনকালে কয়েকটি স্থানে থেমে তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মূলত রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি দেখার জন্যই তার এই উদ্যোগ।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসককে সাথে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সাথে নিয়ে পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ডিএনসিসি প্রশাসককে সাথে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন।

জানা গেছে, আকস্মিক এ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন সড়ক, রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি এবং সার্বিক যান চলাচল পর্যবেক্ষণ করেন। 

পরিদর্শনকালে কয়েকটি স্থানে থেমে তিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মূলত রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি দেখার জন্যই তার এই উদ্যোগ।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত