হরমুজ প্রণালিতে চলাচল ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটির ইঞ্জিন রুম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি নিয়ন্ত্রণ হারিয়েছে। শনিবার (১ আগস্ট) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে ট্যাংকারটি হামলার শিকার হয়। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটির ইঞ্জিন রুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ফলে এটি চলাচলের সক্ষমতা হারিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ইউকেএমটিও জানিয়েছে, ঘটনার পরপরই আঞ্চলিক কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে এবং হামলার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত দূষণের খবর পাওয়া যায়নি। তবে ওই জলপথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের গুঞ্জন সরাসরি নাকচ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি-নিয়ন্ত্রিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরের কৌশলগত নৌপথে চলাচলের জন্য কোনো ধরনের টোল আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আন্তর্জাতিক নৌপথটি উন্মুক্ত রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, হুথিরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গোষ্ঠীটি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন