দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে মুখিয়ে আছেন এই তারকা পেসার। হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে গত বছরের নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন হ্যাজেলউড। যদিও চলতি বছরের এপ্রিল-মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন তিনি, তবে অস্ট্রেলিয়ার জার্সিতে এখনও মাঠে নামা হয়নি। বাংলাদেশ সিরিজ সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে কঠোর অনুশীলন করছেন তিনি। নিজের প্রস্তুতি নিয়ে হ্যাজেলউড বলেন, দীর্ঘদিন পর এমন পরিকল্পিত প্রস্তুতির সুযোগ পেয়েছেন। টেস্ট ম্যাচের আবহ তৈরি করেই বোলিং অনুশীলন করছেন তিনি। তিনি বলেন, “আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করছি। এখন আমার মূল লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামা। আশা করছি, ভালো ফল পাব।” তবে দীর্ঘদিন পর দলে ফেরায় একাদশে জায়গা পাওয়া সহজ হবে না—এ বিষয়টি ভালোভাবেই জানেন হ্যাজেলউড। তৃতীয় পেসারের জায়গার জন্য স্কট বোল্যান্ডসহ অন্য বোলারদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে তাকে। হ্যাজেলউড বলেন, “শুধু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা স্কট বোল্যান্ড নয়, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটও দলে আছে। আগামী এক-দেড় বছরে অনেক টেস্ট ম্যাচ রয়েছে। ভবিষ্যতে আমাদের সবাইকে প্রয়োজন হতে পারে।” স্কট বোল্যান্ডের প্রশংসা করে হ্যাজেলউড বলেন, “সে যখনই সুযোগ পেয়েছে, দারুণ পারফর্ম করেছে। তার সঙ্গে আরও বেশি টেস্ট খেলতে চাই।” এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হ্যাজেলউড। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে প্রবেশ করতে তার প্রয়োজন আর মাত্র ৫ উইকেট। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার আটজন বোলার ও ছয়জন পেসার এই কীর্তি অর্জন করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন