নজর বিডি

‘অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে’, সালমানের পুরোনো স্মৃতি প্রকাশ্যে

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার সিনেমা, ব্যক্তিজীবন ও নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং প্রকাশ করেছেন সালমানের জীবনের একটি পুরোনো ও চমকপ্রদ স্মৃতি।

শৈলেন্দ্র জানান, বহু বছর আগে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবার নিয়মিত আড্ডা ও পার্টির আয়োজন হতো। সেখানে তিনি প্রায়ই যেতেন এবং কাছ থেকে দেখেছিলেন সালমানের কিছু বিশেষ অভ্যাস।

তার ভাষ্য অনুযায়ী, সালমান খাওয়ার সময় ডাইনিং টেবিলের সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে বসতে পছন্দ করতেন। কখনো কখনো নিজের প্রতিবিম্বের সঙ্গেও কথা বলতেন তিনি।

শৈলেন্দ্র বলেন, এক সোমবারের ঘটনা তার আজও মনে আছে। সেদিন সালমান ডাইনিং টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি হাতে গ্লাভস ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে ঘরে প্রবেশ করেন। এরপর তিনি সালমানের মাথার স্ক্যাল্পে একটি সুচ দিয়ে চিকিৎসা শুরু করেন।

ঘটনাটি দেখে অবাক হয়ে যান শৈলেন্দ্র। তিনি আয়নার মাধ্যমে সালমানকে ইশারা করে জানতে চান কী হচ্ছে। তখন সালমান স্বাভাবিক ভঙ্গিতে বলেন, “অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।”

মাথায় চিকিৎসা চললেও সালমান নির্বিকারভাবে বিরিয়ানি খাওয়া চালিয়ে যান। পরে শৈলেন্দ্র জানতে পারেন, এটি ছিল প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি—যে চিকিৎসায় নিজের রক্তের প্লাজমা ব্যবহার করে চুলের বৃদ্ধি বাড়ানোর চেষ্টা করা হয়।

শৈলেন্দ্র আরও বলেন, বর্তমানে অনেক তারকাই চুলের যত্নে এ ধরনের চিকিৎসা নিচ্ছেন। বয়স বাড়ার সঙ্গে চুল পাতলা হয়ে গেলে অনেকেই এই ধরনের আধুনিক পদ্ধতির আশ্রয় নেন।

বিষয় : ‘অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে’, সালমানের পুরোনো স্মৃতি প্রকাশ্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে’, সালমানের পুরোনো স্মৃতি প্রকাশ্যে

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার সিনেমা, ব্যক্তিজীবন ও নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং প্রকাশ করেছেন সালমানের জীবনের একটি পুরোনো ও চমকপ্রদ স্মৃতি।

শৈলেন্দ্র জানান, বহু বছর আগে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবার নিয়মিত আড্ডা ও পার্টির আয়োজন হতো। সেখানে তিনি প্রায়ই যেতেন এবং কাছ থেকে দেখেছিলেন সালমানের কিছু বিশেষ অভ্যাস।

তার ভাষ্য অনুযায়ী, সালমান খাওয়ার সময় ডাইনিং টেবিলের সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে বসতে পছন্দ করতেন। কখনো কখনো নিজের প্রতিবিম্বের সঙ্গেও কথা বলতেন তিনি।

শৈলেন্দ্র বলেন, এক সোমবারের ঘটনা তার আজও মনে আছে। সেদিন সালমান ডাইনিং টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। হঠাৎ এক ব্যক্তি হাতে গ্লাভস ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে ঘরে প্রবেশ করেন। এরপর তিনি সালমানের মাথার স্ক্যাল্পে একটি সুচ দিয়ে চিকিৎসা শুরু করেন।

ঘটনাটি দেখে অবাক হয়ে যান শৈলেন্দ্র। তিনি আয়নার মাধ্যমে সালমানকে ইশারা করে জানতে চান কী হচ্ছে। তখন সালমান স্বাভাবিক ভঙ্গিতে বলেন, “অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।”

মাথায় চিকিৎসা চললেও সালমান নির্বিকারভাবে বিরিয়ানি খাওয়া চালিয়ে যান। পরে শৈলেন্দ্র জানতে পারেন, এটি ছিল প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি—যে চিকিৎসায় নিজের রক্তের প্লাজমা ব্যবহার করে চুলের বৃদ্ধি বাড়ানোর চেষ্টা করা হয়।

শৈলেন্দ্র আরও বলেন, বর্তমানে অনেক তারকাই চুলের যত্নে এ ধরনের চিকিৎসা নিচ্ছেন। বয়স বাড়ার সঙ্গে চুল পাতলা হয়ে গেলে অনেকেই এই ধরনের আধুনিক পদ্ধতির আশ্রয় নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত