রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পাওয়ার পর ঘটনাস্থল নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়েছে। তাদের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করবে।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বোমাসদৃশ বস্তুটি আসলে বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া যায়। পরে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন