নজর বিডি

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

বিয়ের আয়োজনকে ঘিরে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের কেরালা রাজ্য। সেখানে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন যমজ দুই পুরোহিতও।

শনিবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এই বিয়ের আয়োজন করা হয়। এতে অখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরি থমাস এবং তার যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পুরো আয়োজনেই যমজদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের পুরোহিত থেকে শুরু করে বেদিতে সহায়তাকারীরাও ছিলেন যমজ।

পাত্র অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপারম্বিল এলাকার কুঞ্জুমন থমাস ও জোমলের যমজ সন্তান। অন্যদিকে পাত্রী ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুম্বলুভেলিল এলাকার টমিচান ও মেরিকুট্টির যমজ কন্যা।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কাঞ্জিরাপল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। এ সময় বেদিতে সহযোগিতা করেন পালারের যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।

জানা গেছে, যমজ বোনেরা আগে থেকেই চেয়েছিলেন তাদের বিয়েতে যমজ পুরোহিত থাকবেন। পরে তারা খোঁজ করে কোঠানাল্লুরের একটি গির্জায় যমজ যাজকদের সন্ধান পান।

যমজ দুই বোন বলেন, ছোটবেলা থেকেই যমজদের মধ্যে বিয়ের স্বপ্ন ছিল। পরিবারের সদস্যরাও এমনটাই চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়েছে।

পুরোহিতরাও ঘটনাটিকে বিশেষ ও স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, যমজদের বিয়ে পড়ানোর অভিজ্ঞতা তাদের জীবনে এক অনন্য ঘটনা হয়ে থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, যমজ দুই ভাই বর্তমানে মার্চেন্ট নেভিতে কর্মরত এবং যমজ দুই বোন তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করছেন।

বিষয় : যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

বিয়ের আয়োজনকে ঘিরে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের কেরালা রাজ্য। সেখানে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন যমজ দুই পুরোহিতও।

শনিবার (১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এই বিয়ের আয়োজন করা হয়। এতে অখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরি থমাস এবং তার যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পুরো আয়োজনেই যমজদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের পুরোহিত থেকে শুরু করে বেদিতে সহায়তাকারীরাও ছিলেন যমজ।

পাত্র অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপারম্বিল এলাকার কুঞ্জুমন থমাস ও জোমলের যমজ সন্তান। অন্যদিকে পাত্রী ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুম্বলুভেলিল এলাকার টমিচান ও মেরিকুট্টির যমজ কন্যা।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কাঞ্জিরাপল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। এ সময় বেদিতে সহযোগিতা করেন পালারের যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।

জানা গেছে, যমজ বোনেরা আগে থেকেই চেয়েছিলেন তাদের বিয়েতে যমজ পুরোহিত থাকবেন। পরে তারা খোঁজ করে কোঠানাল্লুরের একটি গির্জায় যমজ যাজকদের সন্ধান পান।

যমজ দুই বোন বলেন, ছোটবেলা থেকেই যমজদের মধ্যে বিয়ের স্বপ্ন ছিল। পরিবারের সদস্যরাও এমনটাই চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়েছে।

পুরোহিতরাও ঘটনাটিকে বিশেষ ও স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, যমজদের বিয়ে পড়ানোর অভিজ্ঞতা তাদের জীবনে এক অনন্য ঘটনা হয়ে থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, যমজ দুই ভাই বর্তমানে মার্চেন্ট নেভিতে কর্মরত এবং যমজ দুই বোন তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত