মাহিদুল ইসলাম ফরহাদ: চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাচালককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেট্রো-চ-১১-৪৮৪৪ নম্বরের একটি টয়োটা সুপার জিএল মাইক্রোবাস শান্তি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার চালককে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় আহত রুহুল আলী (বয়স অজ্ঞাত) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আহত রুহুল আলীর জ্ঞান ফিরেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, মাইক্রোবাসে থাকা বিয়ের যাত্রীদের কেউ আহত হননি।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির টায়ার ছিল অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। তাদের ধারণা, টায়ারের সমস্যার কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন