অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনি গ্রাম তাল ও সারায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তায় বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের সড়ক দিয়ে উসকানিমূলক মিছিল করেন।
স্থানীয় সূত্র জানায়, মিছিল চলাকালে তাল গ্রামের একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগ অনুযায়ী, বসতি স্থাপনকারীরা মৃত ফিলিস্তিনিদের স্মৃতিফলক ও পাথরের বিভিন্ন কাঠামো ভেঙে ফেলেন, ফলে কবরস্থানের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।
পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতা বৃদ্ধিতে স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। তাদের মতে, এ ধরনের ঘটনা অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
গ্রামবাসীরা আল জাজিরাকে জানান, পুরো মিছিলজুড়ে বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
তবে এ ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন