নজর বিডি

নতুন প্রজন্মের লং মার্চ-১২বি রকেটের প্রথম উৎক্ষেপণেই সফল চীন

চীন নতুন প্রজন্মের লং মার্চ-১২বি ওয়াই১ ক্যারিয়ার রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে। সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ডংফেং কমার্শিয়াল স্পেস ইনোভেশন পাইলট জোন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

বেইজিং সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উৎক্ষেপণের পর রকেটটি চিয়ানফান (স্পেসসেইল) কনস্টেলেশনের জন্য নির্ধারিত একদল যোগাযোগ উপগ্রহ সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে। এরপর মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে বলে ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এটি লং মার্চ-১২বি রকেটের প্রথম মহাকাশযাত্রা হওয়ায় চীনের মহাকাশ কর্মসূচিতে একে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি লং মার্চ রকেট সিরিজের ৬৪৭তম উৎক্ষেপণ অভিযান।

চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি করপোরেশন (সিএএসসি)-এর অধীন একটি বাণিজ্যিক রকেট নির্মাতা প্রতিষ্ঠান লং মার্চ-১২বি তৈরি করেছে। নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট হিসেবে এটি উন্নয়ন করা হচ্ছে।

সিএএসসি জানিয়েছে, এই পরীক্ষামূলক মিশনে রকেটের প্রথম ধাপ পুনরুদ্ধারের পরীক্ষা চালানো হয়নি। তবে ভবিষ্যতে প্রথম ধাপ পুনরায় ফিরিয়ে আনার প্রযুক্তি পরীক্ষার পরিকল্পনা রয়েছে।

একক কোর ও দুই ধাপের নকশায় নির্মিত লং মার্চ-১২বি রকেটটির দৈর্ঘ্য প্রায় ৭২ মিটার। মূল দেহের ব্যাস ৪ দশমিক ৩৭ মিটার এবং ফেয়ারিংয়ের ব্যাস ৫ দশমিক ২ মিটার। প্রথম ধাপে তরল অক্সিজেন ও কেরোসিনচালিত নয়টি ইঞ্জিন এবং দ্বিতীয় ধাপে একটি উচ্চ-উচ্চতা উপযোগী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। রকেটটি নিম্ন পৃথিবী কক্ষপথে প্রায় ২০ টন পর্যন্ত পেলোড বহনে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই রকেট চীনের বাণিজ্যিক মহাকাশ কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বৃহৎ আকারের ইন্টারনেট স্যাটেলাইট কনস্টেলেশন গড়ে তোলার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : নতুন প্রজন্মের লং মার্চ-১২বি রকেটের প্রথম উৎক্ষেপণেই সফল চীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নতুন প্রজন্মের লং মার্চ-১২বি রকেটের প্রথম উৎক্ষেপণেই সফল চীন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

চীন নতুন প্রজন্মের লং মার্চ-১২বি ওয়াই১ ক্যারিয়ার রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে। সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ডংফেং কমার্শিয়াল স্পেস ইনোভেশন পাইলট জোন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

বেইজিং সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উৎক্ষেপণের পর রকেটটি চিয়ানফান (স্পেসসেইল) কনস্টেলেশনের জন্য নির্ধারিত একদল যোগাযোগ উপগ্রহ সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে। এরপর মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে বলে ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এটি লং মার্চ-১২বি রকেটের প্রথম মহাকাশযাত্রা হওয়ায় চীনের মহাকাশ কর্মসূচিতে একে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি লং মার্চ রকেট সিরিজের ৬৪৭তম উৎক্ষেপণ অভিযান।

চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি করপোরেশন (সিএএসসি)-এর অধীন একটি বাণিজ্যিক রকেট নির্মাতা প্রতিষ্ঠান লং মার্চ-১২বি তৈরি করেছে। নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট হিসেবে এটি উন্নয়ন করা হচ্ছে।

সিএএসসি জানিয়েছে, এই পরীক্ষামূলক মিশনে রকেটের প্রথম ধাপ পুনরুদ্ধারের পরীক্ষা চালানো হয়নি। তবে ভবিষ্যতে প্রথম ধাপ পুনরায় ফিরিয়ে আনার প্রযুক্তি পরীক্ষার পরিকল্পনা রয়েছে।

একক কোর ও দুই ধাপের নকশায় নির্মিত লং মার্চ-১২বি রকেটটির দৈর্ঘ্য প্রায় ৭২ মিটার। মূল দেহের ব্যাস ৪ দশমিক ৩৭ মিটার এবং ফেয়ারিংয়ের ব্যাস ৫ দশমিক ২ মিটার। প্রথম ধাপে তরল অক্সিজেন ও কেরোসিনচালিত নয়টি ইঞ্জিন এবং দ্বিতীয় ধাপে একটি উচ্চ-উচ্চতা উপযোগী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। রকেটটি নিম্ন পৃথিবী কক্ষপথে প্রায় ২০ টন পর্যন্ত পেলোড বহনে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই রকেট চীনের বাণিজ্যিক মহাকাশ কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বৃহৎ আকারের ইন্টারনেট স্যাটেলাইট কনস্টেলেশন গড়ে তোলার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত