নজর বিডি

রেস্তোরাঁয় বিস্ফোরণ, মস্কোয় নিহত ৩

রেস্তোরাঁয় বিস্ফোরণ, মস্কোয় নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শহরের প্রাণকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হাতে তৈরি একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটে।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, একজন নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।

ঘটনাস্থলটি মস্কোর বিখ্যাত স্তালিন আমলের একটি আকাশচুম্বী ভবনের ভেতরে অবস্থিত। বিস্ফোরণের সময় সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে অনুষ্ঠানটির অতিথি তালিকা বা হামলার সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে রান্নাঘর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণটি ভবনের বাইরে ঘটেছে।

ঘটনার পর ওই এলাকার আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালায়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও আশপাশের এলাকায় কয়েকজন উচ্চপদস্থ রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে আসছে।

বিষয় : রেস্তোরাঁয় বিস্ফোরণ, মস্কোয় নিহত ৩

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রেস্তোরাঁয় বিস্ফোরণ, মস্কোয় নিহত ৩

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শহরের প্রাণকেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হাতে তৈরি একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটে।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, একজন নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।

ঘটনাস্থলটি মস্কোর বিখ্যাত স্তালিন আমলের একটি আকাশচুম্বী ভবনের ভেতরে অবস্থিত। বিস্ফোরণের সময় সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে অনুষ্ঠানটির অতিথি তালিকা বা হামলার সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে রেস্তোরাঁ থেকে বের করে আনা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে রান্নাঘর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণটি ভবনের বাইরে ঘটেছে।

ঘটনার পর ওই এলাকার আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালায়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও আশপাশের এলাকায় কয়েকজন উচ্চপদস্থ রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে আসছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত