পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে বোয়েসেলের ভূমিকা, সম্ভাবনা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ এবং উপ-মহাব্যবস্থাপক নাজমুন নাহার (সিনিয়র সহকারী সচিব) উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশের জনশক্তি রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নতুন কৌশল ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে বোয়েসেল।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন