ভিসানীতিতে পরিবর্তন এনেছে ওমান। দেশটিতে এখন থেকে নির্দিষ্ট শর্তে বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাওয়া যাবে। রোববার (২ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে আরও উৎসাহিত করার লক্ষ্যে ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচিত কয়েকটি দেশের নাগরিকরা বিনা ফিতে দুই সপ্তাহের পর্যটন ভিসা পাবেন। রয়্যাল ওমান পুলিশের এক সিদ্ধান্তের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে। পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকি এ সিদ্ধান্ত জারি করেন। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই এটি কার্যকর হয়েছে। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করলে যোগ্য দেশের নাগরিকদের ১৪ দিনের জন্য বিনামূল্যে পর্যটন ভিসা দেওয়া হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নির্ধারিত শর্ত ও ফি পরিশোধের মাধ্যমে এটি অন্য ধরনের পর্যটন ভিসায় রূপান্তরের সুযোগ থাকবে। সংশোধিত বিধানে নতুন ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে এবং এ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল। তবে এখনো কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সেই তালিকা প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। নির্ধারিত দেশের নাগরিকরাই এ সুবিধার আওতায় আসবেন। ওমানের এই উদ্যোগ আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে ভ্রমণ আরও সহজ করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন